• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২, ১৭:৪১ অপরাহ্ণ
জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২

মোঃ ইসমাইল ভোলা।।

ভোলার চরফ্যাশনে উপজেলার মুজিব নগর ইউনিয়নের বিচ্ছিন্ন শিকদার চরের জমি দখলকে কেন্দ্র করে মুকুল বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি সদস্যসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, মুজিবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেক (৫২) ও আব্দুল মান্নান (৪৮)।

এ নিয়ে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, মুজিবনগর ইউনিয়নের শিকদার চরে জমি দখল নিতে আব্দুল মালেক ও আসলাম গ্রুপের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পরিকল্পনা নেয় আব্দুল মালেক গ্রুপের লোকজন।