• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা বিএনপির গণমিছিলে পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২, ১০:০০ পূর্বাহ্ণ
ভোলা বিএনপির গণমিছিলে পুলিশের বাঁধা

ভোলা প্রতিনিধি॥

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আটক সকল নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ভোলা গণমিছিলে পুলিশি বাঁধার অভিযোগ ওঠেছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের করে। মিছিলটি শহরের বরিশাল দালান এলাকায় আসলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা সড়কের দাড়িয়ে বিক্ষোভ মিছিল করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।
এসময় জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ গোলাম নবী আলমগীর, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব মো. রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমূখ।

জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর অভিযোগ করে জানান, যৌক্তিক দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ভোলা শহর প্রদক্ষিণ করার সময় সদর রোডের বরিশাল দালান এলাকায় আসলে পুলিশ তাদেরকে বাঁধা দেয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁরা পুলিশের বাঁধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে যান। শন্তিপূর্ণভাবেই তাঁরা তাদের দাবি আদায় করবেন বলেও জানান তিনি।