দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৌরসভার ৭নং ওয়ার্ডের বিমল চন্দ্র শীলের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী বিপুল চন্দ্র শীলকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টার সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে পৌরসভার ৬নং ওয়ার্ডের যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের সামনে বসে মাদক বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মাহামুদ হাসান, এএসআই আহসাব উদ্দিন, এএসআই মামুন ও এএসআই আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদক ব্যবসায়ী বিপুল চন্দ্র শীলকে আটক করে তার দেহ তল্লাশী করে জিন্সের প্যান্টের পকেটে থাকা ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বিপুল চন্দ্র শীল পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম সাবিক তাকে ইয়াবা বিক্রির জন্য তার কাছে ইয়াবা পৌঁছে দেয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী বিপুল চন্দ্র শীল ও জাহিদুল ইসলাম সাকিবকে আসামী করে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (৩৬)১, ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেছে।
থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, তিনি থানায় যোগদানের পর যুবসমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। মাদকের সাথে জড়িত কোন ব্যক্তিকে ছাড় দেয়া হবে না।