• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অতিথি পাখি সংরক্ষণে রাবি প্রশাসনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২২, ১৫:৪১ অপরাহ্ণ
অতিথি পাখি সংরক্ষণে রাবি প্রশাসনের উদ্যোগ

রাবি প্রতিনিধি :
অতিথি পাখি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)প্রশাসন। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের নারকেলবাড়িয়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশাল আকারের সাইন-বোর্ড টাঙানো হয়ছে। সেখানে পরিযায়ী পাখি
ও বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন আইন ও শাস্তির কথা তুলে ধরা হয়েছে।

আজ রোববার দুপুরে নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে পরিভ্রমনকালে অতিথি পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে এ উদ্যোগের কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। পুকুর খনন করে পাখিদের আবাসস্থল তৈরি করার কথাও বলেন তিনি।

এসময় এ উপ-উপাচার্য বলেন, শীতের শুরুতেই বহুদূর হতে আমাদের দেশে নদ-নদী, খাল-বিল, হ্রদ, হাওড়-বাওড়, ঝিল ও জলাশয় এবং বিস্তৃর্ণ চরাঞ্চলে অতিথি পাখির আগমন ঘটে। এসব অতিথি পাখিরা আসে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের জন্য। আমরা মানবজাতির সেই আদর্শের জায়গা থেকে পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে চাই।এসব পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার বিভিন্ন আইন করেছেন। তাই সকলের উচিত এই পরিযায়ী পাখি সংরক্ষণে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন সরদার,সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান, সহকারী প্রক্টর ড. জাকির হোসেন।