আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে অবস্থিত ঐতিহ্যবাহী এরশাদ এতিমখানার সদ্য নির্মিত চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর ২৫শে ডিসেম্বর রবিবার সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিক ভাবে স্থাপন করা হয়।
এতিমখানার সাধারণ সম্পাদক মোল্লা সাঈদ আলম বাচ্চুর সঞ্চালনায় এবং সভাপতি সৈয়দ মাহবুব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন এতিমখানার দাতাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র প্রবাসী ড: প্রফেসর মুজিবুর রহমান শাওন। এছাড়াও বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল। বক্তারা বলেন ১কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে এতিমদের আবাসনের জন্য এই ভনটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে এলাকাবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা এবং বিভিন্ন দপ্তর থেকে ১কোটি ১৮ লক্ষ টাকা সংগ্রহ করে এই ভবনটি নির্মাণ করা সম্ভব হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুভাষচন্দ্র বিশ্বাস, মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ ওহিদুল ইসলাম এতিমখানার জমি দাতা গন, প্রবাসী মোঃ মোশারফ হোসেন, শাহিনুর কবির, মাষ্টার মাহাবুব হোসেন , অভয়নগর উদিচির সভাপতি মাষ্টার সুনিল কুমার দাস, গাংচিল টিভির অভয়নগর প্রতিনিধি মতিন গাজী, নোয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয়, এতিমখানার অন্যতম সদস্য সৈয়দ মুকুল হোসেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ কামরুল ইসলাম, প্রেমবাগ স্কুল বাজার কমিটির সভাপতি সৈয়দ আজাদ রহমান সহ এলাকার অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।