• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রতারক চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে প্রতারক চক্রের সদস্য আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রকেট নাম্বারে ভূয়া ম্যাসেজ দিয়ে টাকা উত্তোলণ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের। আটককৃত আলমগীর পটুয়াখালী এলাকার বাসিন্দা। সে একটি কোম্পানীর সেলসম্যান হিসেবে গৌরনদীতে কর্মরত।
রবিবার দুপুরে বাটাজোর বন্দরের ব্যবসায়ী উত্তম কুমার জানান, শনিবার বিকেলে তার দোকানে টাকা উত্তোলণ করতে আসেন আলমগীর হোসেন নামের ওই ব্যক্তি। এসময় তার (উত্তম) রকেট নাম্বারে একটি ভূয়া ম্যাসেজ দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করে প্রতারক আলমগীর। পরবর্তীতে বন্দরের ব্যবসায়ীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিকাশ প্রতারক চক্রের সাথে জড়িত থাকার বিষয়টি সে স্বীকার করে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার এসআই নুর আমীন জানান, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে জনতার হাত থেকে আলমগীর নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে প্রতারনার বিষয়টি প্রমাণিত না হওয়ায় রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।