• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গণিত অলিম্পিয়াডে আন্তর্জাতিক পুরস্কার পেলো বরিশালের আরিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ণ
গণিত অলিম্পিয়াডে আন্তর্জাতিক পুরস্কার পেলো বরিশালের আরিব

বরিশাল
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিত বিষয়ক প্রতিষ্ঠান ‘স্মার্ট ব্রেন’ কর্তৃক আয়োজিত ‘গণিত অলিম্পিয়াড’ এ চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছেন বরিশালের সন্তান আরিব নিহান সুফিয়ান। গত রোববার এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় পঞ্চাশেরও অধিক দেশের শতাধিক বাছাইকৃত প্রতিযোগিদের পেছনে ফেলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছেন আরিব নিহান সুফিয়ান। আরিব নিহান সুফিয়ান জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। নিহানের এই সাফল্যে তার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার ও তার পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ##