আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সনদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর সকাল ১১ টায় বাগআঁচড়া দারুন আমান শিক্ষা সনদ স্কুলের সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক মাও.আজিজুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মাও. আনোয়ার হুসাইনের সঞ্চালনায় এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
ফল প্রকাশের সময় সকল শ্রেণির প্রথম থেকে দশম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের কে পুরস্কৃত করা হয়।
ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ শাহাজান কবির, বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, সাবেক সোনালী ব্যাংকের কর্মকর্তা ও বিশিষ্ট সমাজ আঃসাত্তার, চালিতাবাড়ীয়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মিজানুর রহমান,সাংবাদিক সাইদুল ইসলাম প্রফেসর শহিদুজ্জামান,প্রাক্তন শিক্ষক ইসমাইল হোসেন , শিক্ষক আশানুর রহমান, ওসমান আলী, আসাদুজ্জামান সহ অভিভাবক বৃন্দ উপস্হিত ছিলেন।