• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে বশেমুরবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২২, ০৯:১০ পূর্বাহ্ণ
পাঁচ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে বশেমুরবিপ্রবি

রাসেল হোসেন বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃশীতকালীন ছুটি উপলক্ষে পাচঁ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

আগামী ০১ জানুয়ারি থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ০৫ জানুয়ারি। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তবে শীতকালীন ছুটি থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, পরিবহন, মেডিকেল, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বৃক্ষরাজী রক্ষানাবেক্ষণ কার্যক্রম) চালু থাকবে।