• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২২, ১৩:০৭ অপরাহ্ণ
যশোরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত।

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়।

২৬ ডিসেম্বর সকাল ১১টায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন এবং কোমলমতি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বক্তব্যের শুরুতেই কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন তোমরাই হলে আমাদের আগামী দিনের দেশ পরিচালনার হাতিয়ার। তোমাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশের শুভ সূচনা হবে।

আমি তোমাদের এতো সুন্দর ফলাফলে অত্র বিদ্যালয়ের সভাপতি হিসাবে আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করি তোমাদের এই অর্জন আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার ছাত্র জীবন এবং এখনকার ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন তুলে ধরেন। তিনি বলেন তোমরা অনেক অংশে আমাদের চেয়ে ভাগ্যবান কারণ তোমরা ডিজিটাল যুগের শিক্ষার্থী। তিনি উপস্থিত সকলকে মাদককে এড়িয়ে চলার আহবান জানান।

পরিশেষে তিনি এতো সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করাই বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে শিক্ষা ক্ষেত্রে জেলা ও বিভাগীয় পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করে আসছে।