বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার এর (ভূমি) বিরুদ্ধে ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি খাস সম্পত্তিতে নেয়ার পায়তারার অভিযোগে ভূক্তভেগীদের পক্ষ সন্মেলন করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী কে,এম,মারুফ রেজা। মঙ্গলবার (২৭ডিসেম্বর) বেলা দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সন্মেলনে মারুফ রেজা লিখিত বক্তব্য উল্লেখ করেন,বেতাগী পৌরসভার টাউন ব্রীজ নির্মানের সময় তার কবলা করা রেকর্ডীয় সম্পত্তিতে তৎকালীন ইউএনও’র অনুরোধে নির্মান সামগ্রী রাখার জন্য ব্যাবহার করতে দেয়া হয়। ব্রীজ নির্মান শেষে তিনি তার সম্পত্তিতে কয়েকটি ব্যাবসা প্রতিষ্টান করার উদ্দোগ নেন।একই দাগ খতিয়ানে আরও মালিকদের দখলে থাকলেও ইউএনও’র নির্দেশে ভূমি অফিসের সার্ভেয়ার ও তহশীদার তাকে বাঁধা দেন।
মারুফ রেজা বলেন,সহকারি জজ আদালত থেকে আমার, ৮২০ খতিয়ানের দাগ নং-৪৯৭ বাটারা ২৮৮০তে ২ শতাংশ জমিতে নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইউএনও’ উচ্ছেদের উদ্দোগ নেন। সংবাদ সন্মেলনে মারুফ রেজা বলেন,খাস খতিয়ানে ভূমি অফিসের ৮৬ শতাংশ জমি ইউএনও বুঝে না নিয়ে সাধারন মানুষের রেকর্ডীয় সম্পত্তি খাস খতিয়ানে নিতে কেন ব্যাস্ত?
এব্যাপারে ২৬ ডিসেম্বর ইউএনও কে উকিল নোটিশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।