• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রো রেল উদ্বোধন : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২, ১২:০৭ অপরাহ্ণ
মেট্রো রেল উদ্বোধন : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মেট্রো রেল উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা এস এম ইস্রাফিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

এসময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মেট্রো রেলে যুগে প্রবেশ করলো। এক নতুন দিগন্তের সুচনা হলো। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হয়ে গড়ে উঠছে।