• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ
হিজলায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ শে ডিসেম্বর বেলা ১০ টার সময় উপজেলা হলরুমে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার,এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,নাজমা বেগম,হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, বড়জালিয়া পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,মেমানিয়া পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন,ধুলখোলা পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমন রহমান সোহাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।এ সময় বক্তরা উপজেলার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে বলেন অবৈধ ইট ভাটা, মাটি কাটা, চুরি মাদক, মেঘনায় জাহাজে চাদাবাজি নানা বিষয় আলোকপাত করা হয়। তারা বলেন এ সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এখন ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলার আরো বিঘ্ন ঘটতে পারে