• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২২, ১৩:২৬ অপরাহ্ণ
ধর্মপাশায় বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রিসোর্স সেন্টারের কক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ ৬০জন অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল,মো.আবু সাঈদ।

২৯.১২.২০২২