• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় আওয়ামী লীগ নেতার মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ণ
গলাচিপায় আওয়ামী লীগ নেতার মানবিক সহায়তা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় দুইশত শিক্ষার্থী, দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুইশত কম্বল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর কামরান শহীদ প্রিন্স মহাব্বত। বৃহস্পতি বার সকালে গলাচিপা পোরসভার ৯ নম্বর ওয়াডে দুইশ’ কম্বল তুলে দেন পিয়াল খান। উপকারভোগী পরিবারের সদস্যরা সহযোগিতা পেয়ে খুব খুশি হয় এবং তারা প্রাণভরে তার জন্য দোয়া করে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর কামরান শহীদ প্রিন্স মহাব্বত জানান, আওয়ামী লীগ সরকার সব সময় গরিব ও অসহায় লোকদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ্‌। এই সরকারের প্রতিটি নেতাকর্মীকে অসহায় লোকদের পাশে দাঁড়ানো দায়িত্ব ও কর্তব্য। তাই আমি গরিব ও অসহায় পরিবারের পাশে আমার সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছি। প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র, হুইল চেয়ার ও ক্র্যাচ বিভিন্ন সময়ে সহায়তা প্রদান করে যাচ্ছি। অসহায় দরিদ্র পরিবারের মাঝে সহয়তা প্রদানের ধারাটি চলমান থাকবে।