মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা(সুনামগঞ্জপ্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রিসোর্স সেন্টারের কক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ ৬০জন অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল,মো.আবু সাঈদ।
২৯.১২.২০২২ধর্মপাশায় ২২বোতল ভারতীয় মদসহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেফতার।
মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের কংস সেতুর উত্তরপাশের সড়ক থেকে বৃহস্পতিবার সকালে ২২বোতল ভারতীয় মদসহ মো.আলী (৪২) ও ঝিলিক মিয়া (৩২)নামের দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুইজন মাদকব্যবসায়ীর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা গ্রামে।
ধর্মপাশা থানার এসআই ( উপপরিদর্শক) আবদুস সবুর বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী মো, আলী ও ঝিলিক মিয়া বৃহস্পতিবার সকাল সাতটার দিকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে করে ভারতীয় মদ নিয়ে মোটর সাইকেল যোগে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে ওইদিন সকাল সাড়ে সাতটার দিকে ধর্মপাশা কংস সেতুর উত্তরপাশের সড়ক থেকে ২২ বোতল ভারতীয় মদসহ ওই দুজনকে গ্রেপ্তার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ওই দুইজন মাদকব্যবসায়ীর বিরুদেআদ এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। ওইদিন দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২৯.১২.২০২২