মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে ইসহাক স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন রুপায়নই বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই পারে একটি সুস্থ-সুন্দর মানবিক সমাজ গড়তে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটাদেশ আজ ঐক্যবদ্ধ। এসময় সাংসদ পংকজ নাথ সরকারের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। বৃহস্পতিবার দুপুরে ইসহাক স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ড়াঃ মাওলাদাত চৌধুরী নোমান, জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।