নিজস্ব প্রতিবেদক
অসহায়, হতদরিদ্র নারীদের কল্যানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের নারী কল্যান সমিতি (পুনাক)।
এরই ধারাবাহিকতায় পৌষের শীতে বরিশালে নদীতে ভাসমান বেঁদে সম্প্রদায় ও শীতার্থদের মাঝ কম্বল বিতরণ করেছে বরিশাল জেলা পুনাক। বুধবার রাতে বরিশালে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ নদীতে থাকা ভাসমান বেদে পল্লিসহ প্রায় ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুনাকের সভানেত্রী তাহমিনা জয়নব প্রীতি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, টিআই (প্রশাসন) মোস্তাফিজুর রহমান প্রমুখ