জুনাইদ আহমদ.ছাতকপ্রতিনিধিঃ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মী সম্মেলন ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত হয়। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন জসীম, মাওলানা নুরুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক এবং সংবর্ধিত ব্যক্তি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস জেদ্দা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান, মাওলানা শফিক উদ্দিন রহ. স্মৃতি পরিষদ, জেদ্দা মহানগর শাখার সভাপতি মাওলানা নুরুদ্দিন, জেদ্দা মহানগর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাহহার, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা হাফিজ আজিজুর রহমান,
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুফাজ্জল আলী, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাংবাদিক জুনাইদ আহমদ, উপজেলা শাখার সহ বায়তুলমাল সম্পাদক ইমাম উদ্দিন আল-মামুন, উপজেলা শাখার উলামা সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, উপজেলা শাখার নির্বাহি সদস্য তোফায়েল আহমদ, জাউয়া বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ইয়াহিয়া খান মাহবুব, সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রব, সিংচাপইড় ইউনিয়ন খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, ভাতগাও ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মুত্তাকিন, মিনহাজ মাহমুদ, সাইদুল হাসান রুকন, ইয়াছিন আহমদ প্রমূখ।