নিজস্ব প্রতিবেদক ঃ বরিশালের বাবুগঞ্জে গাঁজাসহ ছাত্রদল নেতা ও তার এক সহযোগিকে আটক করেছেন বাবুগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের মওদুদ মেকার এর ছেলে মাহফুজুর ইসলাম ওরফে তানজিল(২৫) ও রাজকর গ্রামের মনিরুজ্জামান কাজী এর ছেলে মোঃ কাজী ইমরান (২২)।
আটককৃতদের মধ্যে তানজিল বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
আটককৃতদের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার এসআই মোঃ খলিলুর রহমান।