• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নৃশংসভাবে লিটন হত্যার ছয় বছর পূর্ণ হলো আজ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২২, ০৫:০০ পূর্বাহ্ণ
নৃশংসভাবে লিটন হত্যার ছয় বছর পূর্ণ হলো আজ।

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা সুন্দরগঞ্জ:

আজ ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ছয় বছর পূর্ণ হলো।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য লিটন। পরদিন তার ছোটবোন ফাহমিদা বুলবুল কাকলী একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৯ সালের ২৮ নভেম্বর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক রায় ঘোষণা করেন।রায়ে হত্যার মূল পরিকল্পকারী সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল কাদের খান, তার পিএস শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান ও ভাতিজা মেহেদীসহ সাতজনকে ফাঁসির আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ছয়জন কারাগারে থাকলেও ঘটনার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে থাকা পলাতক চন্দন কুমারকে গত ১১ সেপ্টেম্বরে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেন।

শহীদ মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদা জাহান স্মৃতি বলেন, মাটি ও মানুষের নেতা ছিলেন মঞ্জুরুল ইসলাম লিটন। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সাবেক এমপি কাদের খানসহ আটজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়া বাসা থেকে কাদের খানকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে চার্জশিট ভুক্ত আসামি সুবল চন্দ্র মামলার রায় ঘোষণার আগে মারা যান।