মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স- ২০২৩ এ স্থান পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষক-শিক্ষিকা।
অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
এছাড়াও, দেশের ১৬৮টি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরবিপ্রবির অবস্থান ৫৮তম।
উল্লেখ্য, গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।