• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নতুননতুন বছরে নতুন বই শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ণ
নতুননতুন বছরে নতুন বই  শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত

মাসুদ রেজা ফয়সাল
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীরা হাতে বই পেয়ে উচ্ছ্বাসিত। নতুন বইয়ের গন্ধে মুখরিত প্রতিটি বিদ্যালয় প্রঙ্গন। নতুন বই পেয়ে বইয়ের প্রতিটি পৃষ্ঠা উল্টাতে ব্যস্ত শিশুরা। বিগত কয়েকটি বছর কোভিড ১৯ এই উচ্ছ্বাস কেড়ে নিয়েছিলো তাদের।
আজ রবিবার (১ জানুয়ারী) বামনা সদরের পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে সরেজমিনে গিয়ে সেখানের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখাগেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ে, ২৩টি দাখিল মাদ্রাসায় ১লাখ ১৯ হাজার নতুন বই বিতরন করা হয়েছে।
এছাড়া প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানাগেছে উপজেলার ৬২টি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসায় ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৪৮ হাজার ৯২৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
নতুন বই হাতে পাওয়া উপজেলার পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সৃজনী হাওলাদার নতুন বই বুকে চেপে আনন্দে বলে, “ নতুন বইয়ের পেয়েছি খুব ভাল লাগছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় চলমান করোনা পরিস্থিতির মধ্যেও ইংরেজী বছরের প্রথম দিনে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই পৌছে দিয়েছে। নতুন বই ছাপিয়ে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বর্তমান সরকারের একটা চ্যালেঞ্জ ছিলো। সরকার সে চ্যালেঞ্জে সফল হয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বছরের প্রথম দিনেই ছোট ছোট সোনামনিদের নতুন বই দেওয়া হয়েছে। আর এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের কারণে। বছরে নতুন বই
শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত

মাসুদ রেজা ফয়সাল
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীরা হাতে বই পেয়ে উচ্ছ্বাসিত। নতুন বইয়ের গন্ধে মুখরিত প্রতিটি বিদ্যালয় প্রঙ্গন। নতুন বই পেয়ে বইয়ের প্রতিটি পৃষ্ঠা উল্টাতে ব্যস্ত শিশুরা। বিগত কয়েকটি বছর কোভিড ১৯ এই উচ্ছ্বাস কেড়ে নিয়েছিলো তাদের।
আজ রবিবার (১ জানুয়ারী) বামনা সদরের পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে সরেজমিনে গিয়ে সেখানের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখাগেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ে, ২৩টি দাখিল মাদ্রাসায় ১লাখ ১৯ হাজার নতুন বই বিতরন করা হয়েছে।
এছাড়া প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানাগেছে উপজেলার ৬২টি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসায় ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৪৮ হাজার ৯২৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
নতুন বই হাতে পাওয়া উপজেলার পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সৃজনী হাওলাদার নতুন বই বুকে চেপে আনন্দে বলে, “ নতুন বইয়ের পেয়েছি খুব ভাল লাগছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় চলমান করোনা পরিস্থিতির মধ্যেও ইংরেজী বছরের প্রথম দিনে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই পৌছে দিয়েছে। নতুন বই ছাপিয়ে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বর্তমান সরকারের একটা চ্যালেঞ্জ ছিলো। সরকার সে চ্যালেঞ্জে সফল হয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বছরের প্রথম দিনেই ছোট ছোট সোনামনিদের নতুন বই দেওয়া হয়েছে। আর এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের কারণে।