• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল নতুন বছরে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩, ১৫:২৫ অপরাহ্ণ
বেনাপোল নতুন বছরে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বেনাপোল সরকারী প্রাইমারি স্কুলে বই উৎসব হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল থেকে প্রতিটি স্কুলেই বই বিতরণ করা হয়।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে অভিবাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।বিদ্যালয়ের শিক্ষকরাও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে খুশি হন।তবে ৬ষ্ঠ শ্রেনীতে পড়া শিক্ষার্থীদের অভিবাকরা বই না পেয়ে ক্ষােভ প্রকাশ করেন।

এদিকে উৎসবমুখর পরিবেশেই পাঠ্যপুস্তবক দিবসে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।

নতুন বই পেয়ে শিক্ষার্থী শাব্বির আহম্মেদ জানান,বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে সে খুব খুশি।তবে সব বই সরবরাহ করা হয়নি বলে সে জানায়।

শার্শা উপজেলা সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনার ফসল বছরের প্রথম দিন শিক্ষার্থিদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আনন্দ লাগছে।এক সময় যেখানে বই পেতে দেরী হতো সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ সামনে এগিয়ে যাচ্ছে।যার ফলে শিক্ষার্থীরা আজ সময়মত বই পাচ্ছে।এতে করে তারা পড়াশুনায় মনোযোগী হচ্ছে।

শার্শা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২৫ টি ও কেজি, এনজিও, প্রতিবন্ধি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩ টি দিয়ে সর্বমোট ১৯৮ টি প্রতিষ্ঠান রয়েছে।এতে ৪৭ হাজার ৫ শ ৮৩ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১ লক্ষ ৭৮ হাজার ৯শ ৩২ জনের মাঝে বই বিতরন করা হয়েছে।

যদি ও বইয়ের চাহিদা রয়েছে আরও কয়েক লাখ। এর মধ্যে প্রথম দিনে বিতরণের করা হয়েছে এসব বই। এসব বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। অবশিষ্ট বই আগামী ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে তিনি জানান।