• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩, ১৮:৪২ অপরাহ্ণ

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোরে বিএডিসি’র ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুইজন। আজ রবিবার (১ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের আমিন ইটের ভাটার সামনে এই দূর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম সুমি (২৫), সদর উপজেলার কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা খাতুন(৬০) এবং ভ্যান চালক সদর উপজেলার বাগডাঙ্গা গ্ৰামের হাকিমের ছেলে মাসুম(৩৫)। এবং দুইজন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতে ভর্তি রয়েছে।

নিহত জোহরা খাতুনের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বাকি দুই জনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।

নিহত জোহরা বেগমের স্বামী আমজাদ হোসেন জানায়, আমরা যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলাম। চুড়ামনকাঠি রেললাইন পার হয়ে ইটভাটার সামনে পৌছালে সামনের থেকে একটি ট্রাক এসে আমাদের ভ্যানচাপা দেয়। ট্রাকের চাপায় আমার স্ত্রী ও ভ্যান চালকসহ মোট ৩ জন মারা যায়। আমি ও মোতাসিন নামে দুইজন বেচে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার শফিকুর রহমান বলেন, ট্রাকচাপায় ৩ জন মারা গেছে শুনেছি। তবে জোহরা নামে একজন নারীর মরদেহ হাসপাতালে এসেছে। বাকি দুইজনের মরদেহ এখনো আসেনি।
একই ঘটনায় আমজাদ হোসেন ও মোতাসিন নামে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভর্তি দুইজন শঙ্কামুক্ত বলা যায়। দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধারের কাজ চলছে।