দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে নতুন বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-৩ গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছেন আর্জেন্টিনা। এতে আনন্দ উল্লাসে মেতে উঠে আর্জেন্টাইন ভক্তরা। এসময় স্লোগানের সঙ্গে আর্জেন্টাইন ভক্তদের মিছিলে মুখরিত হয়ে উঠে সরকারি জনতা কলেজের প্রতিটি অলিগলি।
জয় লাভ করার আনন্দ মিছিলও করেছে আর্জেন্টাইন সমর্থকরা।
শনিবার বিকেলে উপজেলার জনতা কলেজ মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে হাজার হাজার উৎসুক জনতা মাঠ প্রাঙ্গণে ভীড় করেন।
কাতার বিশ্বকাপ জয়ে বাংলাদেশের আর্জেন্টাইনদের আনন্দ উৎসাহ কাটিয়ে উঠতে না উঠতেয়ই দুমকিতে এমন একটি খেলার আয়োজন করায় স্থানীয় মানুষের মাঝে বাড়তি আনন্দ উৎফুল্ল বিরাজ করছিলো। খেলা অনুষ্ঠিত হওয়ার ৪৫ মিনিটে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। পরবর্তী দ্বিতীয় অর্ধে ব্রাজিল একটি গোল করলেও সেটি অফসাইড হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। একপর্যায়ে ৪-৩ গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেন আর্জেন্টাইনরা।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে ব্রাজিল দলের অধিনায়ক মোঃ মামুন সিকদার’র হাতে রানার্স আপ এবং আর্জেন্টাইন দলের অধিনায়ক মোঃ সুমন’র হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা।
উপজেলা নতুন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ জামাল মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ শহীদ সরদার বলেন, আমাদের এই ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে নতুন বাজারের যত ব্যবসয়াী রয়েছে তাদের মধ্যে অন্যরকম একটা আনন্দ বিরাজ করছে। খেলায় হারজিত থাকবে এটাই স্বাভাবিক। আমরা সবার সহোযোগিতা পেলে মাঝেমধ্যে এরকম খেলার আয়োজন করব।
#