• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি হাসান ও সা. সম্পাদক সোহেল নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩, ১৮:৪১ অপরাহ্ণ
গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি হাসান ও সা. সম্পাদক সোহেল নির্বাচিত

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাই টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি হাসান এলাহী ও সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি সায়েম আহমেদ সোহেল। রোববার (১ল জানুয়ারি) দুপুরে গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠনের লক্ষে সাধারণ সম্পাদক পদে উপজেলা পরিষদের হলরুমে ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাইক্রোফোন প্রতিক নিয়ে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহমেদ ও কলম প্রতিক নিয়ে আনন্দ টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি সায়েম আহমেদ সোহেল। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। এসময় নির্বাচন পরিচালনায় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সংকর লাল দাস, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় , সাংবাদিক সোহাগ রহমান,সাংবাদিক সজ্ঞিব দাস ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। এর আগে নির্বাহী পরিষদের সভায় গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক মনোনীত হন একাত্তর টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, সদস্য সচিব বিজয় টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি আহসান উদ্দিন জিকু ও সদস্য হিসেবে ফাল্গুনী টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি অটল চন্দ্র পাল। উল্লেখ, সাংবাদিকদের অধিকার রক্ষায় ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে ২০১৯ সালে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠিত হয়।