• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে চোর চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে চোর চক্রের ৪ সদস্য আটক

মো.সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক
ভোলার বোরহানউদ্দিনে চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ৩১ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানার মোবাইল টিম ও টহল পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাসনাইন টুটুল (২০), সবুজ রাড়ি (২৫),ফজলুল করিম ডনি মিয়া(২৭),মেহেদী হাসান (২০) কে আটক করা হয়েছে।
এর মধ্যে হাসনাইন পক্ষিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের,সবুজ রাড়ি তের কান্দি ১ নং ওয়ার্ড,ফজলুল করিম ডনি মিয়া পৌর ৬ নং ওয়ার্ড এবং মেহেদী হাসান কাচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়,বেশ কিছুদিন ধরে বোরহানউদ্দিন থানার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে ভোক্তাভোগীরা চক্রটির বিরুদ্ধে হাঁস-মুরগি,গরু-ছাগল, অটো রিক্সা,ইজিবাইক,মোটরসাইকেল চুরির অভিযোগ করেন।
অভিযোগ করার পরে মাঠে নামে পুলিশ এবং অভিযান চালিয়ে চারজনকে আটক করেন তারা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে জানান,৩১ ডিসেম্বর দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সদস্য কে আটক করা হয়েছে এবং শনিবার দুপুরে মামলার মাধ্যমে ভোলা জেলা আদালতে আসামিদেরকে প্রেরণ করা হয়েছে।