• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বছরের প্রথমদিন নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ণ
বছরের প্রথমদিন নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা

বছরের প্রথমদিন নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীরা।
গতকাল রবিবার সকাল নয়টা থেকে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসবের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বই উৎসবের উদ্বোধণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন। অপরদিকে প্রতিবছরের ন্যায় এবারও শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে উপজেলার মধ্যে সর্ববৃহত বই উৎসবের আয়োজন করা হয়।