বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । ৩১ ডিসেম্বর রাত ৮ টায় গ্রামীন ব্যাংক সড়কের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কালের কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালীকে সভাপতি ও দৈনিক যুগান্তর’র বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের বিভিন্ন পদে অন্য সদস্যরা হলেন- দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি (সহ সভাপতি) মো. কামাল হোসেন খান, (যুগ্ম সাধারণ সম্পাদক) হিসেবে প্রতিদিনের স্বদেশ প্রতিনিধি নিজাম উদ্দিন স্বাধীন ও যুগান্তর (দক্ষিণ প্রতিনিধি) সৈয়দ নূর-ই আলম শোভন। নাগরিক সংবাদের প্রতিনিধি সাদ্দাম হোসেন (কোষাধ্যক্ষ), দৈনিক মানবজমিন প্রতিনিধি হোসেন আলী সিপাহী (দপ্তর সম্পাদক), নবদিক নিউজের প্রতিনিধি সাইফুল ইসলামকে (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং দৈনিক সাগরকূল প্রতিনিধি লিপিকি মন্ডল, আমার বরিশালের প্রতিনিধি আব্দুর রহিম ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. সজল মাহমুদকে সদস্য করে আগামী ২০২৩ সালের এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।