আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল হাচান (৪৫) কে গুলি করে হত্যার প্রচেষ্টা করা হয়েছে। দুর্বৃত্তদের তাক করা সর্টগানের গুলি না ফোটায় তিনি প্রানে বেঁচে গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা চন্দ্রপুর গ্রামে তার নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। খান এ কামাল হাচান উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
খান এ কামাল হাচান জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় বাড়ির পাশে নিজ গরুর খামার থেকে স্থানীয় মিনাবাজারে যাওয়ার সময় পথিমধ্যে ঈদগাহর সামনে পৌছালে সেখানে ওৎ পেতে থাকা অস্ত্রধারী দুর্বৃত্তরা তার গতিরোধ করে তাকে লক্ষ্য করে সর্টগান দিয়ে গুলি করতে উদ্যেত হয় কিন্তু গুলি নিক্ষিপ্ত না তিনি প্রাণে বেঁচে যান। এসময় তিনি দৌড়ে পালাতে গেলে দুর্বৃত্তরা সটগান দিয়ে তার বাম কাধে আঘাত করে নলামারা ঘাট দিয়ে নৌকা করে নদী পার হয়ে পার্শ্ববর্তী দিঘলিয়া উপজেলার দিকে চলে যায়। এ সময় তিনি মাটিতে পড়ে যায় এবং চিৎকার করলে এলাকার লোক ছুটে এসে তাকে উদ্ধার করে।