• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববি’র অফিসার্স এসোসিয়েশন’র সভাপতি গোলাপ, তানজীন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৩, ১৫:৩০ অপরাহ্ণ
ববি’র অফিসার্স এসোসিয়েশন’র সভাপতি গোলাপ, তানজীন সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে। গতকাল ৩ জানুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের অফিস কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে বাহাউদ্দিন গোলাপ ও সাধারণ সম্পাদক পদে ডা. তানজীন হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, কোষাধ্যক্ষ আরহাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, দপ্তর সম্পাদক সৈয়দ বাহা উদ্দিন, প্রচার সম্পাদক সাইদুজ্জামান, সমাজকল্যান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবু সায়েম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা বেগম এবং কার্যকরী সদস্য পদে যথাক্রমে বরুণ কুমার দে, তৌছিক আহমেদ রাহাত ও মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এ কার্যনির্বাহী পরিষদ আগামি এক বছর তাদের দায়িত্ব পালন করবেন।