• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ব্যবসায়ীসহ ৫ জনকে মারধর করে অর্থ লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৩, ১৬:৩০ অপরাহ্ণ
বরিশালে ব্যবসায়ীসহ ৫ জনকে মারধর করে অর্থ লুট

স্টাফ রিপোর্টার
বরিশালে এক ইলেকট্রনিক ব্যবসায়ীকে ও তার স্টাফদের মারধর করে আড়াই লাখ টাকার বেশি লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শো রুমের মালিক শামিমুল হকসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় সোমবার রাতেই কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন শোরুমের ম্যানেজার তাহের উদ্দিন। গত সোমবার রাত সাড়ে নয়টায় নগরীর বগুরা রোডস্থ মুন্সি গ্যারেজের যমুনা শোরুমের সামনে এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুত্বর আহত শো রুমের মালিক শামিমুল হককে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা হচ্ছেন যমুনা শোরুমের ম্যানেজার তাহের উদ্দিন, স্টাফ রেজাউল করিম বিপ্লব, রেনেজা আক্তার সেতু ও চঞ্চল। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ দিন পূর্বে একটি ওভেন ক্রয় করেন একই এলাকার মোঃ জামাল কবির। হঠাৎ ক্রয়কৃত ওভেনটিতে সমস্যার কথা বলে ফেরতও দিয়ে যান তিনি। ওভেনটির সমস্যার বিষয়ে আলোচনার জন্য ক্রেতাকে শোরুমে ডাকা হয়। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি আসলে আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে জামাল শোরুম মালিক ও স্টাফদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তিনি শোরুম থেকে বের হয়ে লোকজন নিয়ে আসে। এ সময় শোরুমের মালিক শামিমুল হক তাকে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করলে তিনি উত্তেজিত হয়ে শোরুম মালিকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। পরে শোরুমের ম্যানেজার তাহের উদ্দিন, স্টাফ রেজাউল করিম বিপ্লব, রেনেজা আক্তার সেতু ও চঞ্চল সেখানে গেলে তাদেরও মারধর করে তারা। একপর্যায়ে শোরুম মালিক শামীমুল হকের পরিহিত বেøজার(পোশাক) খুলে নিয়ে যায়। বেøজারের পকেটে শোরুমের পণ্য বিক্রয়ের ২ লক্ষ ৫৬ হাজার ৭৪১ টাকা রক্ষিত ছিল। সন্ত্রাসীরা যাওয়ার সময় প্যাণনাশের হুমকী প্রদান করে। এ বিষয়ে জানতে জামাল কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আজিমুল করিম জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ওসি জানান। ##