• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সেনাপ্রধানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে সেনাপ্রধানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সেনাপ্রধানের পক্ষ থেকে ১১শ” অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার (০৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার মানিকদাহ হাউজিং এলাকায় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #