• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাজীরহাটে ৭ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩, ১৫:০৯ অপরাহ্ণ
কাজীরহাটে ৭ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ কাজীরহাট থানাধীন গাবতলী বাজার থেকে ৭ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজীরহাট থানার ওসি মোঃ যুবায়ের, এসআই অহিদুল ইসলাম, এসআই প্রদীপ চন্দ্র রায়,এসআই লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের অভিযান চালিয়ে গাবতলী বাজার সংলগ্ন ব্রীজের উপর থেকে কুমিল্লা জেলার দাউদকান্দি ভাগলপুর গ্রামের সুলতানা সিকদারের ছেলে পারভেজ সিকদার(২২) স্ত্রী লাকী বেগম(২০) ও আগৈলঝারা উপজেলার মৃত জামাল সরদারের ছেলে শাহেদ সরদার(২৫) কে ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। এবিষয়ে কাজীরহাট থানার ওসি মোঃ যুবায়ের জানান, ৭ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।