• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩, ১৩:৩৯ অপরাহ্ণ
ধর্মপাশায় কম্পিউটার বিষয়ক   প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ  ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে ফারহানা জান্নাত খাদিজা গণমিলনায়তনে কম্পিউটার বিষয়ে তিনটি ট্রেডে ছয়মাস মেয়াদে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৫৫জন প্রশিক্ষনার্থীকে বিদায়ী সংবর্ধনা ও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মাস্টারবাড়ী ট্রেনিং ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সুফিয়া রহিম গণপাঠাগার পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাস্টারবাড়ী ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানীর সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার, খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আক্তার চৌধুরী, আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান প্রমুখ । অনুষ্ঠানে বিদায়ী প্রশিক্ষনার্থীদের প্রত্যেককে শিক্ষা উপকরণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩০জনের মধ্যে একটি করে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

০৪.০১.২০২৩