• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ইউএস প্রবাসীর সম্পত্তি দখলের চেষ্টা ভাংচুর ও জীবন নাশের হুমকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩, ১৫:১৮ অপরাহ্ণ
বানারীপাড়ায় ইউএস প্রবাসীর সম্পত্তি দখলের চেষ্টা ভাংচুর ও জীবন নাশের হুমকী

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে ইউএস প্রবাসী বিনা আকতারের সম্পত্তি জবর দখল ও সিমানা পিলার ভাংচুর করার পাশাপাশি তাকে জীবন নাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধার বিকেলে ইউএস প্রবাসী বিনা আকতার মোবাইল ফোনে যুগান্তরকে জানান, এদিন সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি প্রভাবশালী মহল উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠী গ্রামে ব্র্যাক অফিস সংলগ্ন তার নিজ বাড়ির সামনে ক্রয়কৃত ১০.৫১ শতাংশ সম্পত্তির সিমানা পিলার ও বাঁশের বেড়া ভাংচুর করার পাশাপাশি তাকে জীবন নাশের হুমকী দেয়। এ সময় তার বাড়ির লোকজন ওই ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরে খবর পেয়ে এ বিষয়টি তিনি বানারীপাড়া থানা পুলিশকে অবহ্নিত করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো.মাসুদ আলম চৌধুরী যুগান্তরকে জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।