• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শিশুপুত্রকে আছড়ে হত্যা করল পাষন্ড পিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে শিশুপুত্রকে আছড়ে হত্যা করল পাষন্ড পিতা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৫ বছরের শিশুপুত্র জুনায়েদকে আছড়ে হত্যার অভিযোগে পিতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত শিশু জুনায়েদের মা কামরুন্নাহার বেগম আজ বুধবার (০৪ জানুয়ারি) গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলায় একমাত্র শিশুটির পিতা সাইফুল ইসলামকে আসামী করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ বিষটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রিক্সাচালক সাইফুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর গ্রামের কলাবাগান এলাকায় ভাড়া থাকেন। তার স্ত্রী কামরুন্নাহার বেগম শহরের বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন।

শিশুর মা কামরুন্নাহার বেগম অভিযোগ করে বলেন, গত রোববার ১ জানুয়ারী দুপুরে স্বামী-সন্তান নিয়ে খাটে শুয়ে ছিলেন। এসময় স্বামী সাইফুলেরর নানা কথা নিয়ে বাক-বিতন্ডার এক পয্যায়ে শিশু জুনায়েদকে ধরে আছাড় দেয়। এতে মারাত্মত আহত হলে প্রথমে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় জুনায়েদ মারা যায়।

এঘটনা নিহত শিশুর মা বাদী হয়ে মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পে অভিযোগ করলে পুলিশ স্বামী সাইফুলকে তাকে আটক করে এবং পরে গোপালগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানান, ছেলের মৃত্যুর নিহত শিশুর মা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। পরে গোপালগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। #