গৌরনদী প্রতিনিধি \ নানান আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে বুধবার বেলা এগারটায় গৌরনদী বাসষ্ট্যানস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কেক কাটা শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান সহ অন্যান্যরা।