• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩, ১৩:৩৫ অপরাহ্ণ
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

খালিদ হাসান, বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত অভিযান শুরু হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকালে ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় থেকে ফলতিতা বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে রাখা গাছের গুড়ি, নির্মাণ সামগ্রী স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা করেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার। এসময় ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলিমুজ্জামান সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিট্রেট বিধান কান্তি হালদার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সকলের উদ্দেশ্যে মাইকিং ঘোষনা করা হয়। ঘোষণায় বলা হয় খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট এলাকার সড়কের দুই পাশে বিদ্যমান বিভিন্ন ধরনের অবৈধ মালামাল, গাছের গুড়ি, নির্মাণ সামগ্রী স্থাপনা অপসারণ করার জন্য সড়ক বিভাগের নির্দেশনা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, এসব মালামাল অপসারণের জন্য সড়ক বিভাগ অভিযানে সড়কের দুইপাশে ফুটপাতে থাকা অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।