স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সুশান্ত, সাংবাদিক সরদার মজিবুর রহমান, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপু সাহা বক্তব্য রাখেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দির, গির্জার ধর্মগুরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় বলা হয়, ২২-৩১ জানুয়ারি পর্যন্ত কৃমি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এবছর মুকসুদপুর উপজেলার ৫-১৬ বছর বয়সের মোট ৬৫ হাজার শিশুকে কৃমি নাষক ওষুধ দেয়া হবে। #