স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া আধুনিক মার্কেটের নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।
এলজিইডির আওতাধীন জলাবায়ু সহণশীল গ্রামীন অবকাঠমো প্রকল্পের আওতায় জনগুরুত্বপুর্ন ও বাজারের জরজীর্ন শেড, ওয়াশরুম, ৩তলা বিশিষ্ট ভবন, এবং অভ্যন্তরীণ সড়ক ও অবকাঠমো উন্নয়নের লক্ষ্যে এ মার্কেট নির্মাণ করা হবে।
আজ বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপরে উপজেলার ভাংগারহাট বাজারে ফিতা কেটে এ আধুনিক মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
পরে বাজার কমিটিসহ এলাকাবাসী খুশিতে মিষ্টি বিতরন করেন। এসময় এলজিইডির কর্মকর্তাগনসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। #