সাইদুর রহমান পান্থ, বরিশাল
‘সুস্থ্য দেহ প্রশান্ত মন কর্মব্যস্থ সুখী জীবন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে কয়েকশত নারী পুরুষের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী মেডিটেশন, প্রাণায়াম, জীবনধর্মী আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। যার নেতৃত্ব দেন কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশালের পরিচালক ফয়সাল মাহমুদ।
কোয়ান্টাম ফাউন্ডেশনের মতে ফিটনেসের চার টি শাখা প্রতিটি মানুষের শারীরিক মানসিক, সামাজিক ও আত্নিক নিয়েই টোটাল ফিটনেস। আর টোটাল ফিটনেস অর্জনকারী প্রতিটি মানুষই দেশের সম্পদ। মেডিটেশনে মুক্তিযোদ্ধা বজলুল হক, মুক্তিযোদ্ধা হাজী সালাহউদ্দিন, মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, শেবাচিম এর গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ হাওয়া আক্তার জাহান, ডাঃ সাবরিনা সুলতানা, বরিশাল মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জল সারোয়ার, ঝালকাঠি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর মোঃ মহসিন উদ্দিনসহ বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষ অংশগ্রহণ করেন।