আবু তাহের, নিজস্ব প্রতিনিধিঃ
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ই জানুয়ারী) নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
এ সময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাশেম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আসাদ পারভেজ, আঃ মালেক, সুধন্য বিশ্বাস, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গৌতম বসু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী রায়হান মৌমন, শহর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ুন কবির মামুন, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান আলী, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন প্রমুখ।