• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজার অনুযায়ী আমরা ভালো আছি রংপুরে:বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩, ১২:৩৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজার অনুযায়ী আমরা ভালো আছি রংপুরে:বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর ।
রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে সেজন্য গত ৪ জানুয়ারি টাস্কফোর্সের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এলসি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রংপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে তিনি এসব বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পণ্যের দাম আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ হয়। সেখানে আমাদের কিছু করার থাকে না। তাছাড়া দেশীয় পণ্যের দাম স্থিতিশীল
আছে, যদিও গ্যাসের দামসহ কিছু জিনিসের দাম বেড়েছে, তারপরও আন্তর্জাতিক বাজার অনুযায়ী আমরা ভালো আছি।
এর আগে, বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার পীরগাছা ও কাউনিয়া উপজেলায় নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।