• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একজন আদর্শ শিক্ষকের বিদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩, ১৬:৫৬ অপরাহ্ণ
একজন আদর্শ শিক্ষকের বিদায়

স্টাফ রিপোর্টার :
আলহাজ্ব মো. মফিজ উদ্দিন আহমেদ। পটু্য়াখালীর দশমিনা উপজেলার এসএ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। একজন আদর্শ শিক্ষক ছিলেন তিনি । একজন নীতিনিষ্ঠ আদর্শ মানুষ। সমাজ বদলের রূপকার। চিরদিনের জন্য তিনি চলে গেলেন। পেছনে রেখে গেলেন বর্ণাঢ্য এক কীর্তিময় জীবন আর তার হাতে গড়া হাজারো শিক্ষার্থী। মফিজ উদ্দিন আহমেদের দেখানো পথে এই শিক্ষার্থীদের কেউ হয়তো অবহেলিত দশমিনা উপজেলার মানুষ ও জনপদকে আরো সামনে দিকে এগিয়ে নেবেন।
আলহাজ্ব মো. মফিজ উদ্দিন আহমেদ ৮০ বছর বয়সে। । বুধবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী,তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় এসএ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম ও দুপুর ২ টায় পূর্ব লক্ষিপুর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক মহল,সামাজিক সংগঠন ও দশমিনা সাংবাদিক সমিতির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।