• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ণ
ছাত্র মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধিঃসিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার অন্তর্গত বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ২০২২ সালের এস এস সি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২২) বিকাল ২টায় বালাগঞ্জ DTLV IELTS সেন্টারে ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ হুসাইন কিবরিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ছাত্র মজলিস শাবিপ্রবির শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সেক্রেটারি ও এস এ এক্সপ্রেস এর CEO মাওলানা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি ফখরুল ইসলাম। ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি মোঃ আজমল হোসেন। খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মিছবা উদ্দিন মিছলু। ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার প্রশিক্ষণ সম্পাদক শামছুল ইসলাম। খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি সাংবাদিক আবুল কাশেম অফিক। ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল সম্পাদক নাসিম আহমদ সোহাগ, ছাত্র মজলিস ওসমানী নগর উপজেলা সভাপতি রেজাউল করীম শাব্বির, নূর মোহাম্মদ, মারুফ আহমদ প্রমুখ।