রিয়াজুল হক সাগর, রংপুর ।
আজ ৬ জানুয়ারি/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৬৮ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম-এর প্রাণবন্ত উপস্থাপনায় আসরে স্বরচিত গল্প পাঠ করেন রানা মাসুদ, সাঈদ সাহেদুল ইসলাম, তৈয়বুর রহমান বাবু, নাহিদা ইয়াসমিন। আসরে কবিতা পাঠ করেন জাহিদ হোসেন, মাহমুদ এলাহী মন্ডল, ফারহান শাহীল লিয়ন, মাসুদ বিহঙ্গ, মারিয়া সুলতানা, ফকরুল ইসলাম, তাপস মাহমুদ, রায়হান আহমেদ রিমন প্রমুখ। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন অভিযাত্রিক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।