• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে ২১টি বেহুন্দি জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ণ
রাঙ্গাবালীতে ২১টি বেহুন্দি জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে ২১টি বেহুন্দি জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা প্রর্যন্ত এ অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।
এতে উপজেলার জাহাজমার, চরতুফানিয়া, সোনারচর, মায়ারচর ও বঙ্গোপসাগর উপকূলীও এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ২১টি বেহুন্দি জাল আটক করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল হক বাবুল ।