• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পৈতৃক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৩, ১৩:০৬ অপরাহ্ণ
পৈতৃক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে এ পৈতৃক জমি পরিদর্শন করেন।

জানাগেছে, দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ জন্মস্থা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া আসেন। পরে আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে এ পৈতৃক জমি পরিদর্শনে যান। এসময় তিনি পৈত্রিক জমি ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর পৈত্রিক জমি জলাভূমির অন্তর্গত হওয়ায় বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। এসব জমিতে ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে।

এসব জমি চাষ উপযোগী করে তোলার ব্যাপারে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদের জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি আবারও সবার প্রতি আহ্বান জানান, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। #